ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পর্বে দেশে ফিরছেন তারেক রহমান

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের পর দেশের মানুষ এখন একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাশায় আছে। এই সময় তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিএনপির রাজনীতি ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অতীতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার দেশে ফেরা রাজনীতিতে নতুন বাস্তবতার সূচনা করবে এবং জনগণের মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে।

৪নং বানিয়াজান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন,

“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন,

“বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করছি। দেশনেত্রীর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মাহবুব খান বলেন,

“তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা—এই দু’টি বিষয়ই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বিএনপি জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখবে।”

এ ঘোষণার পর নেত্রকোণা জেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনীতিতে ভারসাম্য ফিরে আসবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পর্বে দেশে ফিরছেন তারেক রহমান

আপডেট টাইমঃ ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫