ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

পিতা

✍️ লেখাসত্ত্বঃ আশরাফ ইলিয়াস

 

এই পৃথিবীতে আজ আমার

একটু নিঃশ্বাস নেয়ার জায়গার বড্ড অভাব!

অথছ, কতশতজনের সবুজস্বপ্নের জন্য

নিজবুকে পেতে নিয়েছি চৈত্রের খররোদ্র!

 

হৃদপিন্ডে কার্বনের চাপে

দম বন্ধ হয়ে আসে বারবার,

ভেতরের ক্ষতগুলো

একটু নিঃশ্বাস ফেলার জায়গা না পেয়ে

তীব্র কষ্টে আর্তনাদ করে!

 

জমজমাট বন্ধুমহল,চেনা সেই মুখগুলো

আজ বড্ডবেশি অচেনা,অজানা!

অথছ তাদের বিপন্ন বেলায় আমি উড়ে গিয়েছি নির্দ্বিধায়;

হিমালয়ের মতো সামনে দাড়িয়েছি অবিচল হয়ে!

 

আমার কিনে দেয়া খেলনা পেয়ে

আবেগে আপ্লুত সোনামণিরা

আজ অনেক বড় হয়ে গেছে;

অর্থকড়ি,নেতৃত্বের সাজসজ্জার রঙীন দুনিয়া,তাদের সেই সিকিপয়সায় দেয়া লজেন্সের ভালোবাসাকে ভুলিয়েদিয়েছে!

 

ঔরসজাত সন্তানেরা মায়াভরা মুখখানা নিয়ে,

ফ্যালফ্যাল করে তাকিয়ে তাকে আমার দিকে;

অনেককিছু বলে দেয় অসুস্হ আর

যত্নহীন দেহ নিয়ে তাদের নীরব চাহনী!

 

ধিক্কার করে উঠি আমার ভেতরে থাকা

সেই মনুষ্যত্বের প্রতি,

তীব্র ক্ষোভে,ঘৃণায় বলে উঠি

ছিঃ! কেন তাদের মতো অকৃৃতজ্ঞ আর স্বার্থান্ধ হতে পারলিনা?

 

হ্যা, আমি আজ আমার সন্তানদের নিকট অপরাধী,

হৃদয়নিংড়ানো সরলতা,ভালোবাসা সমাজসংসারে বিলিয়ে দিয়ে;

তাদের মলিন শিয়রে বসে আছি

একজন নিঃস্ব,রিক্ত, অসহায় পিতা!

☺️☺️

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

পিতা

আপডেট টাইমঃ ০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

✍️ লেখাসত্ত্বঃ আশরাফ ইলিয়াস

 

এই পৃথিবীতে আজ আমার

একটু নিঃশ্বাস নেয়ার জায়গার বড্ড অভাব!

অথছ, কতশতজনের সবুজস্বপ্নের জন্য

নিজবুকে পেতে নিয়েছি চৈত্রের খররোদ্র!

 

হৃদপিন্ডে কার্বনের চাপে

দম বন্ধ হয়ে আসে বারবার,

ভেতরের ক্ষতগুলো

একটু নিঃশ্বাস ফেলার জায়গা না পেয়ে

তীব্র কষ্টে আর্তনাদ করে!

 

জমজমাট বন্ধুমহল,চেনা সেই মুখগুলো

আজ বড্ডবেশি অচেনা,অজানা!

অথছ তাদের বিপন্ন বেলায় আমি উড়ে গিয়েছি নির্দ্বিধায়;

হিমালয়ের মতো সামনে দাড়িয়েছি অবিচল হয়ে!

 

আমার কিনে দেয়া খেলনা পেয়ে

আবেগে আপ্লুত সোনামণিরা

আজ অনেক বড় হয়ে গেছে;

অর্থকড়ি,নেতৃত্বের সাজসজ্জার রঙীন দুনিয়া,তাদের সেই সিকিপয়সায় দেয়া লজেন্সের ভালোবাসাকে ভুলিয়েদিয়েছে!

 

ঔরসজাত সন্তানেরা মায়াভরা মুখখানা নিয়ে,

ফ্যালফ্যাল করে তাকিয়ে তাকে আমার দিকে;

অনেককিছু বলে দেয় অসুস্হ আর

যত্নহীন দেহ নিয়ে তাদের নীরব চাহনী!

 

ধিক্কার করে উঠি আমার ভেতরে থাকা

সেই মনুষ্যত্বের প্রতি,

তীব্র ক্ষোভে,ঘৃণায় বলে উঠি

ছিঃ! কেন তাদের মতো অকৃৃতজ্ঞ আর স্বার্থান্ধ হতে পারলিনা?

 

হ্যা, আমি আজ আমার সন্তানদের নিকট অপরাধী,

হৃদয়নিংড়ানো সরলতা,ভালোবাসা সমাজসংসারে বিলিয়ে দিয়ে;

তাদের মলিন শিয়রে বসে আছি

একজন নিঃস্ব,রিক্ত, অসহায় পিতা!

☺️☺️