ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

কৃষিজমি ধ্বংসের উল্লাস! ভেকু মালিক জুলফিকারের দাপট গোমস্তাপুর উপজেলার রাধানগরে

মোঃ মুনিরুল ইসলাম 

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষি জমি রক্ষা আইনকে তোয়াক্কা না করেই ধানের জমি কেটে অবাধে মাটি খনন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভেকু মেশিন মালিক জুলফিকার প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হলেও কোনো ধরনের সরকারি অনুমতির কাগজপত্র দেখাতে পারছে না সংশ্লিষ্টরা। এ বিষয়ে জুলফিকারকে অনুমতির কথা জিজ্ঞাসা করা হলে সে উদ্ধতভাবে জানায়—

“মাটি খননের কোনো অনুমতি লাগে না। জুলফিকার যা করবে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে তাই হবে।”

এ ধরনের বক্তব্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জুলফিকার দীর্ঘদিন ধরেই কৃষিজমি নষ্ট করে পরিবেশ ও খাদ্য উৎপাদনের ওপর মারাত্মক হুমকি তৈরি করছে।

স্থানীয় সচেতন মহল বলছে, কৃষি জমিতে অনুমতি ছাড়া মাটি খনন সম্পূর্ণ বেআইনি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এলাকায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও রাধানগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে অবৈধ মাটি খনন বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

কৃষিজমি ধ্বংসের উল্লাস! ভেকু মালিক জুলফিকারের দাপট গোমস্তাপুর উপজেলার রাধানগরে

আপডেট টাইমঃ ০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫