ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। ভালুকায় মানবসেবায় তিন দশক: অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা ফাদার বেন্জামিন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বন্ধুত্ব ডোনার সোসাইটি অব বাংলাদেশ এর জনসচেতনতামূলক কর্মসূচি দীর্ঘ ২৯ বছরের সেবার পর বিদায় আবেগে ভাসল পানছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর ৪ সক্রিয় সদস্যকে আটক

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর মমতাময়ী মা নূরজাহান বেগম (৮৫) আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও বিএনপির অসংখ্য নেতাকর্মী জেলা শহরের নতুন হাসপাতাল রোডস্থ বাসভবনে ভীড় জমায়। মরহুমার ১ম জানাজার নামাজ আজ শনিবার বেলা ২টা ৩০ মিনিটে সদর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়ায় নিয়ে যাওয়া হয়। মরহুমার ২য় জানাজার নামাজ বাদ আসর এম এ হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার প্রয়াত স্বামী এম এ হামিদ এর কবরের পাশে দাফন করা হয়।

উনার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল

আপডেট টাইমঃ ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫