ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়িতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়ন।

সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মোঃ ওমর ফারুক সুমন। এ সময় ব্রিগেডের ব্যবস্থাপনায় মোট ৪১টি (একচল্লিশ) শীতবস্ত্র (কম্বল) অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ কার্যক্রমের জন্য স্থানীয় জনগণ ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী 

আপডেট টাইমঃ ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬