ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৭৭ বার

শামীম তালুকদার

নিজস্ব প্রতিবেদক 

ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে প্রেসক্লাবে তালা ঝুলিয়ে প্রতীকী ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে নগরীর ৪৭ কাচারি রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘ আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য ময়মনসিংহ প্রেসক্লাবের বিতর্কিত ও প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ প্রতীকী কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী রাত আনুমানিক ১০টায় সাংবাদিকরা ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে উপস্থিত হয়ে নির্বাচন বন্ধের দাবিতে প্রেসক্লাবের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

সাংবাদিকরা জানান, নির্বাচন বাতিল কিংবা স্থগিত করার দাবিতে প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসককে একাধিকবার আহ্বান জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সদস্য সচিব শিবলী সাদিক খান প্রেস ব্রিফিংয়ে বলেন, আজ রাতের মধ্যেই প্রহসনের নির্বাচন স্থগিত করতে হবে। জেলা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, অতীতের মতো এবারও শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানে উদ্যোগী ভূমিকা পালন করুন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন ভুলে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ও জাতি গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জ্বল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, এ.জি. জাফর গিফারী, সাদেকুর রহমান, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, এসকে মিজান, জামাল উদ্দিন, শিউলি রেখা, মোমেনা আক্তার, সেলিম সাজ্জাদ, মাখছুদুল হুদা, মো. আবু হান্নান সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে ময়মনসিংহ প্রেসক্লাব তালাবদ্ধ, সাংবাদিকদের প্রতীকী প্রতিবাদ

আপডেট টাইমঃ ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬