ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আইইউআই সেন্টারের উদ্বোধন

আদিলুর রহমান আদিল
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সমস্যায় আক্রান্ত নারী-পুরুষের সন্তান ধারণে সহায়তার লক্ষ্যে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রথমবারের মতো ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আইইউআই (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন) সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগে স্থাপিত এই সেন্টারের উদ্বোধন করেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মতিউর রহমান, হাসপাতালের উপপরিচালক ডা. মোঃ জাকিউল ইসলাম, গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানজিলা লতিফ ইয়ুথিসহ সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন, এই আইইউআই সেন্টারের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গরিব ও অসহায় রোগীরা নামমাত্র খরচে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ পাবেন। এতে সাধারণ মানুষের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

তিনি আরও জানান, সরকারি পর্যায়ে এমন উদ্যোগ বন্ধ্যাত্ব চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বাড়ানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে আইইউআই সেন্টারের উদ্বোধন

আপডেট টাইমঃ ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬