ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন

আদিলুর রহমান (আদিল) 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির রাজনীতির পরিচিত মুখ রোকনুজ্জামান সরকার রোকন। তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে কয়েকজনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই তালিকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে রোকনুজ্জামান সরকার রোকনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় রোকনুজ্জামান সরকার রোকন ময়মনসিংহের বিএনপি রাজনীতিতে সুপরিচিত একজন সংগঠক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় ধরে স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ছাত্রজীবন থেকেই রোকনুজ্জামান সরকার রোকনের রাজনৈতিক পথচলা শুরু হয়। তিনি ময়মনসিংহ সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিএস (জেনারেল সেক্রেটারি) ও পরে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে তিনি অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করে ছাত্রদলকে সংগঠিত করতে কাজ করেছেন। ছাত্র রাজনীতির পাশাপাশি যুব রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। এক সময় তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে স্থানীয় পর্যায়ে তিনি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলেও জানা যায়।

নতুন দায়িত্ব পাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা করছেন, তার অভিজ্ঞতা ও প্রশাসনিক নেতৃত্বে ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান উন্নত হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন

আপডেট টাইমঃ ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬