ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ

মেহেদী হাসান আরফাত,(টেকনাফ উপজেলা প্রতিনিধি):

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ সফলতা অর্জন করেছে নৌবাহিনী।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্সসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল অংশ নেয়।

অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী হিসেবে পরিচিত এম দেলোয়ার হোসেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সেখান থেকে ২টি জি-৩ (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা জোরদার করতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ

আপডেট টাইমঃ ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬