ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

শহীদুল ইসলাম শাহেদ,(কক্সবাজার প্রতিনিধি):

কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী অভিযানে পেটের ভেতর লুকিয়ে পাচারের চেষ্টা করা ৩ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশায় অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই যাত্রী মো. আয়াস (২১) ও আব্দুর রহমান (২১)-কে আটক করে। তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াস স্বীকার করে যে, তার পেটের ভেতরে ইয়াবা ট্যাবলেট রয়েছে এবং আব্দুর রহমান তাকে সহযোগিতা করছিল। পরে বিশেষ পদ্ধতিতে তার পায়ুপথ দিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

পেটের ভেতর লুকানো ৩ হাজার ইয়াবা রেজুখাল চেকপোস্টে দুই যুবক আটক

আপডেট টাইমঃ ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬