ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

বিজিবির অভিযানে জালিয়া পাড়া লবণের ঘেরে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

মেহেদী হাসান আরফাত (টেকনাফ প্রতিনিধি):

কক্সবাজারেরে টেকনাফে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ করে বিজিবি’র বিশেষ তল্লাশি অভিযানঃ মাছভর্তি ব্যাগ থেকে বের হলো ইয়াবা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তপথে মাদক পাচারকারীদের অপতৎপরতা প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ মে ২০২৬ তারিখ গোপন সূত্রে জানা যায় যে, মায়ানমার হতে মাদকের একটি বড় চালান নিয়ে কয়েকজন মাদক পাচারকারী জেলের ছদ্মবেশে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনায় নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বেড়িবাধ সংলগ্ন জালিয়াপাড়া নামক স্থানে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১৭০০ ঘটিকা হতে উক্ত এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

দিনের মাছ শিকার শেষে ফেরার পথে জেলেদের গতিবিধির উপর বিশেষ নজরদারি শুরু করে বিজিবি টহল দল। পরবর্তীতে, আনুমানিক ১৮৩০ ঘটিকায় জেলের ছদ্মবেশে সন্দেহভাজন ০২ জন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। তারা বিজিবি টহল দল ও পোস্ট কে অতিক্রম করে সন্দেহজনক ভাবে লবণের ঘেরের দিকে দ্রুত কদমে এগিয়ে যেতে থাকলে বিজিবি’র আভিযানিক দল উক্ত ব্যক্তিদের সন্দেহজনক আচরণে সন্দিহান হয়ে তল্লাশির উদ্দেশ্যে তাদের প্রতি থামার সংকেত প্রদান করে। এ সময় তারা তল্লাশি দলকে অতিক্রম করে দ্রুত লবণের ঘেরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করে ০১ জনকে আটক করতে সক্ষম হয় এবং অপর ব্যক্তি দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ৯০,০০,০০০/- টাকা (নব্বই লক্ষ টাকা)।

ধৃত আসামির বিস্তারিত নিম্নরূপঃ

ক। কোরবান আলী (২০), পিতা-মৃত রমজান আলী, গ্রাম-জালিয়াপাড়া, পোস্ট+থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

বিজিবি’র আভিযানিক দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০১ জন মাদককারবারীকে আটক করা সম্ভব হয়েছে, যা টেকনাফ ব্যাটালিয়নের পেশাদারিত্ব, সতর্কতা, তৎপরতা এবং কার্যকর গোয়েন্দা সক্ষমতার সুস্পষ্ট প্রতিফলন।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

বিজিবির অভিযানে জালিয়া পাড়া লবণের ঘেরে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক এক

আপডেট টাইমঃ ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬