ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে রেজুখাল বিজিবি চেকপোস্টে কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ​মদনে তুচ্ছ ঘটনায় বৃদ্ধাকে মারধর,২ লাখ টাকা লুটের অভিযোগ

উখিয়ার বালুখালীতে র‌্যাব-১৫ এর অভিযান ৫০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ

শহীদুল ইসলাম শাহেদ (কক্সবাজার প্রতিনিধি):

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫। এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় অভিযান চালিয়ে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং একটি সিএনজি উদ্ধার করেছে সিপিসি-২, র‌্যাব-১৫ এর আভিযানিক দল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজি যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা নামক স্থানে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১৫:২০ ঘটিকায় র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল জনৈক মো: কায়সার এর দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে নীল রঙের মোট ২৫০টি এয়ার টাইট পলি প্যাক উদ্ধার করে। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জব্দকৃত আলামতসহ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পলাতক আসামীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মাদকের করাল গ্রাস থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে র‌্যাব-১৫ এর এই ধরণের আপোষহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

উখিয়ার বালুখালীতে র‌্যাব-১৫ এর অভিযান ৫০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ

আপডেট টাইমঃ ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬