ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত টেকনাফে এক কোটি টাকার জাল নোট উদ্ধার নোট তৈরির সরঞ্জামসহ আটক দুই জন। মদনে  হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের অপবাদের আগুনে নিভল এক প্রাণ, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু লালমোহনে বজ্রপাতে ৫ম শ্রেণির শিক্ষার্থীর অকাল মৃত্যু বাগেরহাটে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে  ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার।  নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ টেকনাফ পৌরসভায় সরকারিভাবে ভিজিএফ চাউল বিতরণ করেছে ৪৬২৫ জন অসহায় ও দুঃস্থদের মাঝে। আইনের চোখ ফাঁকি দিয়ে শহরতলীর মুচিপাড়ায় চামারি মদের উৎপাদন বেড়েছে যুবসমাজ ধ্বংসের পথে

ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষে উদ্বেগ, আবেগঘন পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা”

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি:

সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আবেগঘন এক ফেসবুক পোস্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনটির এক কর্মী। দিনাজপুর সরকারি কলেজ শাখার ছাত্রদল কর্মী সবুজ ইসলাম তার পোস্টে দ্রুত বিষয়টি তদন্তের দাবি জানান।

তিনি উল্লেখ করেন, গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। এরই মধ্যে রাঙামাটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা পরিস্থিতির গুরুতর দিক তুলে ধরে।

ফেসবুক পোস্টে তিনি বলেন, একটি গৌরবময় ইতিহাসসমৃদ্ধ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা এবং আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ের স্পন্দন । কিন্তু সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আস্থাহীনতা তৈরি হচ্ছে।

তিনি আরও দাবি করেন, দেশের একাধিক স্থানে একই ধরনের সহিংসতা ঘটায় এর পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সবুজ ইসলাম তার পোস্টে বলেন, “ছাত্রদলের প্রতি জনগণের আস্থা হারিয়ে গেলে তা দলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংগঠনের সুনাম রক্ষা করা জরুরি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষে উদ্বেগ, আবেগঘন পোস্টে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা”

আপডেট টাইমঃ ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬