ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

নাফ নদীতে ভাসমান লাশ, শনাক্ত করলেন রোহিঙ্গা যুবকের স্ত্রী

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর হরের চরে ভাসমান এক অজ্ঞাত লাশ উদ্ধারের পর সেটি শনাক্ত করেছেন রোহিঙ্গা মোঃ বশির আহমেদের (৩৪) স্ত্রী। তিনি উখিয়া থানাধীন ক্যাম্প-১১, ব্লক ডি/১৫ এলাকার রোহিঙ্গা বাসিন্দা।

নিরীক্ষণে জানা যায়, ১৮ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে টেকনাফ থানাধীন চৌধুরীপাড়া, নীলা এলাকার আনোয়ার প্রোজেক্টের পূর্ব পাশে নাফ নদীর মধ্যবর্তী হরের চরে কয়েকজন জেলে মাছ ধরার সময় লাশটি ভাসতে দেখে স্থানীয় বিজিবি ক্যাম্পে সংবাদ দেন।

সংবাদ পেয়ে বিজিবি বিষয়টি নৌ-পুলিশকে অবহিত করলে, নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরবর্তীতে লাশটি শনাক্ত করেন নিহতের স্ত্রী। তিনি জানান, প্রায় ৭–৮ দিন আগে বশির আহমেদ নিজ শেড থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে যান, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

নৌ-পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

নাফ নদীতে ভাসমান লাশ, শনাক্ত করলেন রোহিঙ্গা যুবকের স্ত্রী

আপডেট টাইমঃ ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫