ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

আদিলুর রহমান আদিল 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাওতালের পাঁচ শতাধিক সদস্যকে গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে; কিন্তু দেশের প্রকৃত খেটে খাওয়া মানুষ ও কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ঘরও তৈরি করে দেওয়া হয়নি। সেই আমলে দলীয় পরিচয়ে চাকরি হতো। আওয়ামী লীগ না করলে চাকরি পাওয়া যেত না, সরকারি বাড়ি পাওয়া যেত না। কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, বিএনপি নেতা আবুল হোসেন প্রধান, ট্রাইভেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, শ্রী নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, শ্রী অজিত চন্দ্র বর্মণ, শ্রী বিনয় চন্দ্র বর্মণ, শ্রী সবুজ কান্ত বর্মণ, মানিক সাংমাসহ ৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

আপডেট টাইমঃ ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫