ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

ভাড়ায় নিয়ে চালককে হত্যা করে বাইক ছিনতাই, আসামির স্বীকারোক্তি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ২৭৮ বার

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি : 

নেত্রকোনার আটপাড়া উপজেলায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকালে আসামিকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বলে জানান আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান। এদিন সকালে মদন উপজেলার জয়পাশা এলাকায় আটপাড়া-মদনগামী রাস্তা থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মো. শরিফ মিয়া (৩০) মোহনগঞ্জ উপজেলার ভাটি সুয়াইর (নয়াপাড়া) গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে আটপাড়া উপজেলার বাউসা হাওরে চালক সোহাগ চৌধুরীকে (৪৩) খুন করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। চার সন্তানের জনক সোহাগ চৌধুরী খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের প্রয়াত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার সোহাগের স্ত্রী আজিদা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় হত্যা মামলা করেন। ওসি আশরাফুজ্জামান বলেন, ছিনতাই করা মোটরসাইকেলসহ শরীফকে গ্রেপ্তার করে আটপাড়া থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে ঘটনাস্থলের পাশে একটি ধান ক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। বিকালে আদালতে জবানবন্দি শেষে শরীফকে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি। আদালতে আসামির দেওয়া জবানবন্দি ও মামলার বরাতে ওসি বলেন, “ঘটনার দিন সকালে সোহাগ মোহনগঞ্জের আদর্শনগর এলাকা থেকে যাত্রী নিয়ে মদন উপজেলায় যান। পরে রাত ৯টার দিকে আটপাড়ার বাউসা এলাকায় যাওয়ার জন্য সোহাগের মোটরসাইকেল ভাড়া করেন শরীফ। “পথে বাউসা হাওরে রাত ১০টার দিকে মোটরসাইকেলের পেছনে বসা শরীফ হঠাৎ ছুরি বের করে সোহাগের বুকে আঘাত করেন। এতে সোহাগ পড়ে গেলে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান শরীফ।” পথে অন্য মোটরসাইকেল চালকরা সোহাগকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আশরাফুজ্জামান।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

ভাড়ায় নিয়ে চালককে হত্যা করে বাইক ছিনতাই, আসামির স্বীকারোক্তি

আপডেট টাইমঃ ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫