ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

খাগড়াছড়ি আসনে আনোয়ার হোসাইন মিয়াজী ও ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৩২৭ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ঘিরে ১০ দলীয় রাজনৈতিক জোটের সমঝোতা অনুযায়ী খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় জোটে শরিক হওয়ায় খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা ও জোটগত ঐক্যের প্রতি সম্মান জানিয়ে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তার দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূইয়া পাড়ার বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

অপরদিকে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া আবেদনে জানান, পারিবারিক পরিস্থিতির কারণে তিনি আর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকতে আগ্রহী নন।

উভয় আবেদনই খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও ২৯৮ নং আসনের রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব প্রার্থিতা প্রত্যাহারের ফলে খাগড়াছড়ি আসনে নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং জোটভিত্তিক রাজনীতিতে এক নতুন মাত্রা যুক্ত হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

খাগড়াছড়ি আসনে আনোয়ার হোসাইন মিয়াজী ও ধর্মজ্যোতি চাকমা প্রার্থিতা প্রত্যাহার

আপডেট টাইমঃ ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬