ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান

লক্ষীছড়িতে কঠিন চীবর দান উৎসবে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৩৯ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

পার্বত্য খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার রাজগিরি নিদর্শন ভাবনা কুঠির বৌদ্ধ বিহারে “কঠিন চীবর দান উৎসব ২০২৫” উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বার্মাছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে এ সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ তৌহিদুর রহমান পাভেল। তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে বলেন, “কঠিন চীবর দান উৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব সমাজে পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।”

তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দ সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠী ও সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত!

লক্ষীছড়িতে কঠিন চীবর দান উৎসবে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

আপডেট টাইমঃ ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫