ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

হোয়াইক্যংন চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০হাজার পিস ইয়াবা এক জন আটক। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৮৩ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে ১ যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মাহমুদুল আমিন (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার গোলাম মোস্তফার ছেলে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার সকাল প্রায় ৯টা ৩০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” যাত্রীবাহী সিভিল বাসটি চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশী শুরু করেন। এসময় আরোহী মাহমুদুল আমিনের মালামাল চিহ্নিত করে বিজিবির প্রশিক্ষিত ডগ বিজিডি-১০৬৫ (রকি) দ্বারা তল্লাশী করা হয়।

পরে বাসের সাইড বক্সে থাকা মরিচের গুড়ার বস্তার ভেতরে খোলা আটার প্যাকেটের মধ্যে স্কচটেপ মোড়ানো ৬টি প্যাকেটে মোট ৬০,০০০ ইয়াবা পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, হ্নীলা এলাকার মগবুল নামের এক রোহিঙ্গা ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবি জানায়, বাসটি তল্লাশী করে অন্য কোনো নিষিদ্ধ দ্রব্য পাওয়া যায়নি। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

হোয়াইক্যংন চেকপোস্টে তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০হাজার পিস ইয়াবা এক জন আটক। 

আপডেট টাইমঃ ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫