ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার হোয়াইক্যং ইয়াবা পাচারকালে ৩২হাজার ই/য়া/বা/সহ প্রাইভেট কার চালক আটক। আটপাড়া উপজেলা বিশ্ব শ্রম ও মানবাধিকার ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন: হিরন সভাপতি, শরিফ সাধারণ সম্পাদক মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার ঈদগাঁ ও টেকনাফে র‍্যাবের দুটি অভিযানে ১লক্ষ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ ৪জন আটক নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ। গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের চ্যাম্পিয়ন দত্তের বাজার অগ্রণী বয়েজ ক্লাব। নিখোঁজ কিশোরী উদ্ধার, অপহরণের পর মামলা মদনে সরকারি চাল পাচারকালে পুলিশের বড় অভিযান,ট্রাকভর্তি ৬৬৭ বস্তা চাল জব্দ

গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) নির্বাচনী এলাকায় আজ শনিবার সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গফরগাঁও পৌর এলাকায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি নেতা) মুশফিকুর রহমানের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকেই দুই প্রার্থীর সমর্থকরা পৌর শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় দুই পক্ষকেই দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে।

হঠাৎ শুরু হওয়া এই সংঘর্ষে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমালের নিরাপত্তার স্বার্থে গফরগাঁও পৌর বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় পুরো পৌর এলাকা একপ্রকার অচল হয়ে পড়েছে।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর থেকেই এলাকায় মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের সমর্থকদের সাথে আজ এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হোয়াইক্যংয়ের উলুবনিয়া বিজিবি অভিযানে হাতে ৪০,০০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারী গ্রেপ্তার

গফরগাঁওয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: এলাকায় আতঙ্ক, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

আপডেট টাইমঃ ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬