ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎ পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম। বাংলাদেশ প্রেসক্লাব,ময়মনসিংহ বিভাগের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা  আটপাড়ায় বজ্রপাতে দুই যুবক আহত, বর্তমানে শঙ্কামুক্ত

হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার 

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের করাচিপাড়া এবং হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত ৩ জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১৫।

উদ্ধারকৃতরা হলেন- জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্লাহ (২২)। তিনজনই কক্সবাজার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মধ্যরাতে তাদের উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

তিনি জানান, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরবর্তীতে তাদেরকে সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচি পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ১০১১ ও ১০১২) অন্তর্ভুক্ত করেন। পরবর্তীতে বিষয়টি র‌্যাব-১৫-কে অবহিত করা হলে র‌্যাব অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে ১৬ এপ্রিল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা জিম্মিদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জন ভিক্টিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের

হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার 

আপডেট টাইমঃ ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬