ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত! যতটুকু বলব, তা বাস্তবায়নের চেষ্টা করব: ডেপুটি স্পিকার ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনশেষে ঠিকানা সাড়ে ৩ হাত মাটি, দুর্নীতিবাজ ও চোরাকারবারিদের হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের নাজিরপুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি হজের মাস হাসানপুর বাউল গান বন্ধে থানায় অভিযোগ, গান হলে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা। শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২, এলাকায় উত্তেজনা বিরাজ মদনে কুরবানীর পশুর চামড়া সংরক্ষণে লবন দেওয়া নিশ্চিতকরণে আনসার ও ভিডিপির প্রশংসনীয় উদ্যোগ। ‎ক্ষমতা নয়, সেবা” লুনেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল মিয়ার ৮৩ দফা প্রতিশ্রুতি ‎

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত

ফাহিম উদ্দিন; পানছড়ি প্রতিনিধিঃ-

‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য ইমন (২৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

‎বৃহস্পতিবার (০৭ মে) সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়াও স্থানীয়রা জানান, নিহত ইমন ইউপিডিএফ গণতান্ত্রিকের (কালেক্টর) সদস্য ছিলেন।

‎ইউপিডিএফের (গণতান্ত্রিক) পানছড়ি উপজেলার সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, সকালে ইমন হোসেন সাংগঠনিক কাজে বের হলে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

‎খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

‎এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোচিত ইমামের ওপর হামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য নিহত

আপডেট টাইমঃ ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬